ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

যুদ্ধবিরতি বাড়লেও তেলের দাম ঊর্ধ্বমুখী, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা কাটেনি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৬ বার পঠিত
যুদ্ধবিরতি বাড়লেও তেলের দাম ঊর্ধ্বমুখী, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা কাটেনি সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকায় এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন এখনো স্বাভাবিক না হওয়ায় বিনিয়োগকারী ও বিশ্লেষকদের উদ্বেগ কাটেনি।
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর বিনিয়োগকারীরা শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম ও মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছায়। সাম্প্রতিক সময়ে ওয়াল স্ট্রিটের সূচকগুলো আগের লোকসান পুষিয়ে রেকর্ড উচ্চতায় উঠলেও হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় এবং যেকোনো সময় পুনরায় সংঘাত শুরুর আশঙ্কায় বাজারে স্বস্তি ফেরেনি।
 

বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী এই সংঘাতে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকিতে পড়ায় ট্রাম্প প্রশাসন ও ইরান উভয় পক্ষই যুদ্ধের অবসান চাইছে। ট্রেড নেশনের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ডেভিড মরিসন জানিয়েছেন, বিনিয়োগকারীরা আশাবাদী হলেও জ্বালানির উচ্চমূল্য নিয়ে শঙ্কা এখনো রয়ে গেছে। ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানাহ স্ট্রিটারও সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি বাড়লেও জ্বালানি সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ না কমায় বাজারের অস্থিরতা বিদ্যমান থাকছে।
 

হরমুজ প্রণালি বন্ধ থাকায় সবচেয়ে বেশি চাপে পড়েছে এশিয়া ও ইউরোপের দেশগুলো, যারা মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। লাগামহীন মুদ্রাস্ফীতি সামলাতে গিয়ে এই অঞ্চলের অনেক দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।