ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলে চীনের কটাক্ষ: তুঙ্গে উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০২:৫৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০২:৫৮:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলে চীনের কটাক্ষ: তুঙ্গে উত্তেজনা ছবি: সংগৃহীত
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে-কে ‘রাস্তা পার হওয়া ইঁদুরের’ সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষ করেছে চীন। বেইজিংয়ের এই মন্তব্যের ফলে দুই দেশের মধ্যে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। আফ্রিকার দেশ এসওয়াতিনিতে লাই চিং-তে-র অঘোষিত সফরের পর চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর তাঁকে লক্ষ্য করে এই কুরুচিপূর্ণ মন্তব্য করে।

শনিবার (২ মে) প্রকাশিত এক বিবৃতিতে চীন লাইয়ের এই সফরের কঠোর সমালোচনা করে। প্রকৃতপক্ষে এই সফরটি এপ্রিলের শেষে হওয়ার কথা থাকলেও সেশেলস, মরিশাস এবং মাদাগাস্কার তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় তা পিছিয়ে যায়। তাইওয়ানের অভিযোগ, এসব দেশ চীনের প্রভাবেই লাইয়ের বিমানকে অনুমতি দেয়নি। তবে সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত এসওয়াতিনি সরকারের একটি বিশেষ বিমানে গন্তব্যে পৌঁছান তিনি। উল্লেখ্য, এসওয়াতিনি (সাবেক সোয়াজিল্যান্ড) আফ্রিকায় তাইওয়ানের একমাত্র এবং বিশ্বের হাতে গোনা কয়েকটি মিত্র দেশের একটি।

চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর লাইকে ‘সমস্যা সৃষ্টিকারী’ হিসেবে আখ্যা দিয়ে অভিযোগ করেছে যে, দেশে ভয়াবহ ভূমিকম্পের পর জনগণকে ফেলে তিনি বিদেশে গেছেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘লাই চিং-তে-র জঘন্য কর্মকাণ্ড, যা একটি ইঁদুরের রাস্তা পার হওয়ার মতো, আন্তর্জাতিক অঙ্গনে উপহাসের কারণ হবে’।

এই আক্রমণের পাল্টা প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট লাই চিং-তে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন, তাইওয়ান কখনোই বাহ্যিক চাপে নতি স্বীকার করবে না এবং সব বাধা সত্ত্বেও বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। পাশাপাশি তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল চীনের এই বক্তব্যকে ‘অত্যন্ত বিরক্তিকর ও নিম্নমানের’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।

চীন দীর্ঘকাল ধরে তাইওয়ানকে নিজেদের সার্বভৌম ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। যদিও বেইজিং আলোচনার মাধ্যমে পুনর্মিলনের কথা বলে, তবে ২০২২ সালে তারা ইঙ্গিত দিয়েছিল যে প্রয়োজনে বলপ্রয়োগের পথও তারা বেছে নিতে পারে।

সূত্র: রয়টার্স।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।