ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সন্ত্রাসবাদ না থামালে পাকিস্তান মানচিত্র থেকে মুছে ‘ইতিহাস’ হয়ে যাবে: ভারতীয় সেনাপ্রধানের চরম হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৪:০৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৪:০৩:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০২ বার পঠিত
সন্ত্রাসবাদ না থামালে পাকিস্তান মানচিত্র থেকে মুছে ‘ইতিহাস’ হয়ে যাবে: ভারতীয় সেনাপ্রধানের চরম হুঁশিয়ারি ছবি: সংগৃহীত
ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রাখলে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে, তবে দেশটিকে ঠিক করতে হবে তারা ‘ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে’।

স্থানীয় সময় শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত এক ইন্টারঅ্যাকটিভ সেশনে ভারতের সেনাপ্রধান এই মন্তব্য করেন। ‘সেনা সংবাদ’ শীর্ষক ওই অনুষ্ঠানে তার দেওয়া সংক্ষিপ্ত বক্তব্য থেকে পাকিস্তানের প্রতি ভারতের অত্যন্ত কঠোর বার্তা ও সন্ত্রাসবাদবিরোধী শক্ত অবস্থান ফুটে উঠেছে।

অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে জানতে চাওয়া হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে তিনি বলেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে- তারা ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।

উল্লেখ্য, গত বছরের ৭ মে কাশ্মীরের পাহেলগামে একটি প্রাণঘাতী হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারত। সে সময় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসী অবকাঠামোতে ভারতীয় বাহিনী নির্ভুল হামলা চালায় বলে দাবি করে নয়াদিল্লি।

ভারতের সেই অভিযানের পর পাকিস্তানও পাল্টা অভিযান শুরু করলে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাত তৈরি হয়। প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী লড়াই চলার পর ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।