ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে ৫৯৪ জনের প্রাণহানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১১:৩৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১১:৩৬:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে ৫৯৪ জনের প্রাণহানি ফাইল ছবি

দক্ষিণ সিরিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৫৯৪ জনের প্রাণহানি ঘটেছে। এই সংঘাত সাম্প্রদায়িক রূপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস (এসওএইচআর)।

গত রোববার (১৩ জুলাই) থেকে সুওয়াইদা প্রদেশে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে ‘উল্লেখযোগ্য বর্বরতার প্রাদুর্ভাব’ রেকর্ড করেছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এসওএইচআর জানিয়েছে, দ্রুজ ধর্মীয় সংখ্যালঘুর তিন শতাধিক সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ১৪৬ যোদ্ধা ও ১৫৪ বেসামরিক নাগরিক রয়েছেন। যাদের ৮৩ জনকে সরকারি বাহিনী ‘সংক্ষেপে মৃত্যুদণ্ড’ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।  খবর বিবিসির।

অন্যদিকে, কমপক্ষে ২৫৭ সরকারি কর্মী ও ১৮ বেদুইন যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া, তিন বেদুইন বেসামরিক নাগরিক দ্রুজ যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন। বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণেই এই লড়াই শুরু হয়েছিল।

এদিকে, ইসরাইলি বিমান হামলায় আরও ১৫ সরকারি কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরাইল জানিয়েছে, তারা দ্রুজদের রক্ষা করতে ও সরকারি বাহিনীকে সুওয়াইদা থেকে প্রত্যাহার করতে বাধ্য করার জন্যই এই হামলা চালিয়েছে।

এসওএইচআর-এর এই পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে, নিরাপত্তা সূত্রগুলো মৃতের সংখ্যা ৩০০ বলে জানিয়েছে। আরেকটি পর্যবেক্ষণ দল— সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তারা কমপক্ষে ১৬৯ বেসামরিক নাগরিকের মৃত্যুর নথিভুক্ত করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দ্রুজ-সংখ্যাগরিষ্ঠ শহর সুওয়াইদা থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর একটি অস্বস্তিকর শান্ত অবস্থা বিরাজ করছে। বাসিন্দারা ক্ষতি ও লুটপাটের দৃশ্যের পাশাপাশি রাস্তায় লাশ পাওয়ার কথা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।