ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসায় শাহবাজ শরিফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৬-২০২৬ ১২:২৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৬ ১২:২৭:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৯ বার পঠিত
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসায় শাহবাজ শরিফ সংগৃহীত ছবি
 

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতাবার্ষিকী উপলক্ষে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখায় ট্রাম্পের প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানান।
 

শাহবাজ শরিফ বলেন, গত বছরের ভারত-পাকিস্তান সংঘাতে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় পদক্ষেপ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও প্রাণহানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এটি অঞ্চলটির স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ অবদান।
 

অনুষ্ঠানে পাক-মার্কিন দীর্ঘ সম্পর্কের ইতিহাসও তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি স্মরণ করেন, পাকিস্তানের স্বাধীনতার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান জাতির জনক মুহাম্মদ আলি জিন্নাহকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন এবং স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ছিল অন্যতম। টার্বেলা ড্যামসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে মার্কিন সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
 

ভবিষ্যৎ সহযোগিতার প্রসঙ্গে শাহবাজ শরিফ জানান, বর্তমানে ১০ লাখেরও বেশি পাকিস্তানি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং যুক্তরাষ্ট্রের বাজারে তথ্যপ্রযুক্তি খাতে পাকিস্তানের রপ্তানি আরও বাড়ানোর ব্যাপারে ইসলামাবাদ আগ্রহী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।