হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চান: এনসিপি নেতা সারজিস আলম
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:৩২:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:৩২:৪২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
১৮ জুলাই ২০২৫, শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।”
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
তিনি আরও বলেন, “দেশ এখনও স্বাধীন হয়নি। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না। শুধু গোপালগঞ্জ নয়, যেখানে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা অবস্থান করবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সারজিস আলম দেশের বাইরে থেকে হত্যার পরিকল্পনায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান এবং বলেন, “হাসিনার বিচার হতেই হবে।”
সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেশি-বিদেশি চক্রান্ত চলছে, এর মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নেতা নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়তে হবে।”
তিনি জানান, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে একত্রিত হয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের কর্মসূচি পালন করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।