ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইরানের ২১-২২ শতাংশ ক্ষেপণাস্ত্র এখনও অবশিষ্ট, স্বীকার করলেন ট্রাম্প নিজেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১১:৫০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১১:৫০:১৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
ইরানের ২১-২২ শতাংশ ক্ষেপণাস্ত্র এখনও অবশিষ্ট, স্বীকার করলেন ট্রাম্প নিজেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
 

ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে বারবার দাবি করলেও এবার নিজেই সেই বক্তব্য থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের প্রায় ২১ থেকে ২২ শতাংশ এখনও অবশিষ্ট রয়েছে। এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ডজনখানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে।
 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের এখনও সক্ষমতা রয়েছে এবং তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে। উল্লেখযোগ্য যে, মে মাসে ট্রাম্প দাবি করেছিলেন ইরানের মাত্র ১৮ শতাংশ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে। এবার সেই সংখ্যা বেড়ে ২১-২২ শতাংশে দাঁড়ানো নিয়ে নতুন প্রশ্ন উঠছে।
 

ট্রাম্পের এই সর্বশেষ মন্তব্য স্পষ্টতই তার আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বহুবার দাবি করেছেন ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু সর্বশেষ স্বীকারোক্তি ইঙ্গিত দিচ্ছে, ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা অবশিষ্ট রয়েছে, যা চলমান সংঘাতের গতিপ্রকৃতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।