ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বদলে গেছে আঞ্চলিক সমীকরণ, স্বীকারোক্তি ইসরায়েলি মিডিয়ার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৪:৪২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৪:৪২:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১১ বার পঠিত
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বদলে গেছে আঞ্চলিক সমীকরণ, স্বীকারোক্তি ইসরায়েলি মিডিয়ার ছবি: সংগৃহীত
একটি হিব্রু ভাষার দৈনিক স্বীকার করেছে, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শক্তি প্রমাণিত হয়েছে।

মেহের নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিওথ আহারনোথ স্বীকার করেছে, শেষ কথা ইরানই বলছে এবং একটি নতুন আঞ্চলিক সমীকরণ তৈরিতে তারা তাদের শক্তি প্রদর্শন করেছে।

সংবাদপত্রটি ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর ওপর আগ্রাসনের জবাবে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেছে।

এদিকে, ইসরায়েলের চ্যানেল-১৫ তাদের প্রতিবেদনে আরও বলেছে, ইরানের সাথে সংঘর্ষের আরেকটি পর্ব ইসরায়েলের জন্য একটি বেদনাদায়ক আঘাত এবং প্রতিরোধক হিসেবে শেষ হয়েছে।

ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশনও এক প্রতিবেদনে স্বীকার করেছে, ইরান আবারও প্রক্সি ফ্রন্টগুলোকে সংযুক্ত করতে সক্ষম হয়েছে। এ সময় তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর ওপর ইসরায়েলের আগ্রাসনের জবাবে অধিকৃত অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে।

ইসরায়েলের সংবাদপত্র ইসরায়েল হিউমও একটি প্রতিবেদনে জোর দিয়ে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ঘোষণা দিয়ে একটি উদ্বেগজনক বিষয় দেখিয়ে দিয়েছে আর তা হচ্ছে, বৈরুতের ওপর যেকোনো হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। অপরাধী আমেরিকার সমর্থনে দক্ষিণ লেবানন ও দাহিয়া অঞ্চলে নৃশংস ইসরায়েলের আগ্রাসন ও অপকর্মের পরিপ্রেক্ষিতে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী লেবাননের নিপীড়িত জনগণের সমর্থনে রবিবার রাতে ইসরায়েলকে একটি বেদনাদায়ক জবাব দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।