ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, একদিনে নিহত অন্তত ১৬

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১২:০০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১২:০০:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, একদিনে নিহত অন্তত ১৬ ছবি সংগৃহীত

লেবাননের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। বুধবার (১০ জুন) দেশটির দক্ষিণাঞ্চলসহ একাধিক এলাকায় চালানো বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য ও জননিরাপত্তা কর্তৃপক্ষ।

সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের ঐতিহাসিক উপকূলীয় শহর টায়ার এবং এর আশপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হামলার সময় আবাসিক এলাকা ছাড়াও মসজিদ ও হাসপাতালের মতো স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। টায়ার শহরে সংঘটিত এক হামলায় অন্তত ৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া শহরের পূর্বাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দাইর দেব্বা গ্রামসহ কয়েকটি এলাকায় আরও হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় উদ্ধারকর্মী ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত আরও ৯ জন নিহত হয়েছেন।

উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। ফলে নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের মার্চ মাসে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল-এর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। লেবাননের বিভিন্ন সূত্রের দাবি, এ সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় দেশটিতে প্রায় ৩ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।