ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

৫ আগস্টের পর থেকেই দেশে অশান্তির আগুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১১:৩৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১১:৩৯:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
৫ আগস্টের পর থেকেই দেশে অশান্তির আগুন ছবি সংগৃহীত

গত বছরের ৫ আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দল দেশে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে—এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে জেলা ও মহানগর শাখার আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বাধীনতার পর থেকে দেশের সকল সরকারের দুর্নীতি, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সমালোচনা করে মুফতি রেজাউল করিম বলেন, “গত ৫৩ বছরে যারা দেশ চালিয়েছে, তারা পাঁচবার চুরির দিক থেকে বিশ্বের শীর্ষে ছিল। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, মায়েদের কোল খালি করেছে।” তার দাবি অনুযায়ী, শুধুমাত্র লন্ডনেই একটি মন্ত্রীর ৩৫০টিরও বেশি বাড়ি রয়েছে।

পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ। এতে আরও বক্তব্য দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী এবং ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।