ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

যুক্তরাষ্ট্রে মাঝআকাশে যাওয়ার পরই মাঠে আছড়ে পড়ল বিমান: পাইলট ও ১১ স্কাইডাইভারসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৩:৩৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৩:৩৮:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রে মাঝআকাশে যাওয়ার পরই মাঠে আছড়ে পড়ল বিমান: পাইলট ও ১১ স্কাইডাইভারসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যু ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন ছিলেন স্কাইডাইভার।

রোববার (১৪ জুন) স্থানীয় সময় সকালে কানসাস সিটির প্রায় ৬০ মাইল দক্ষিণে অবস্থিত বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল।

মিসৌরি হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং জানান, স্কাইডাইভিংয়ের জন্য যাত্রীদের নিয়ে আকাশে উঠেছিল বিমানটি। সকাল সাড়ে ১১টার দিকে জরুরি সেবাকর্মীরা খবর পান যে একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমান। স্কাইডাইভিংয়ের কাজে জনপ্রিয় এ বিমানটি পণ্য পরিবহন, আকাশ জরিপ এবং চিকিৎসা সহায়তামূলক উড্ডয়নেও ব্যবহৃত হয়। সর্বোচ্চ ১৭ জন স্কাইডাইভার বহনে সক্ষম বিমানটি স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকেও উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এফএএর তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ২০১০ সালে তৈরি করা হয়েছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিকে কোনো এয়ার ট্রাফিক সার্ভিস সহায়তা দিচ্ছিল না।

বিমানটি বিমানবন্দরের পাশের একটি মাঠে আছড়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের সড়কও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। সূত্র: ইয়াহু

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।