ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইলেকট্রনিক মাধ্যমেই সই: ইরান-আমেরিকা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল, সফর স্থগিত শাহবাজ শরীফের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৩:১৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৩:১৯:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
ইলেকট্রনিক মাধ্যমেই সই: ইরান-আমেরিকা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল, সফর স্থগিত শাহবাজ শরীফের ছবি: সংগৃহীত
ইরান-আমেরিকা সমঝোতা স্মারকটি ইতিমধ্যে স্বাক্ষর হওয়ায়, জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এএফপি সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছেন।

জাইদি বলেন, ‘প্রস্তাবিত সফরটি স্থগিত করা হয়েছে, কারণ ইতিমধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়ে গেছে।’

তিনি বলেন, একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার ভোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যখন সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্ট থেকে কিছু অংশ সরিয়ে ফেলেন, তখনই এই ইভেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল।

মুছে ফেলা ওই অংশে লেখা ছিল, ‘পাকিস্তানসহ মধ্যস্থতাকারী কাতার রাষ্ট্রের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করতে নির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

বৃহস্পতিবার সকালেও পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছিল যে ইভেন্টটি এখনো বহাল রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় পরিবর্তন হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।