ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

রাজনৈতিক খাদের কিনারায় নেতানিয়াহু: চার দশকের ক্যারিয়ারের ভাগ্য নির্ধারণ করবে অক্টোবরের নির্বাচন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৩:৫৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৩:৫৪:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
রাজনৈতিক খাদের কিনারায় নেতানিয়াহু: চার দশকের ক্যারিয়ারের ভাগ্য নির্ধারণ করবে অক্টোবরের নির্বাচন ছবি: সংগৃহীত
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজনীতিতে দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা এবং চরম সংকট থেকেও টিকে ফেরার কারিগর হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন সম্ভবত নির্ধারণ করতে যাচ্ছে তার চার দশকের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ভাগ্য। দুর্নীতি মামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দেশের ভেতরে ও বাইরে তীব্র চাপের মুখে রয়েছেন এই প্রবীণ নেতা।

নেতানিয়াহুর এই নির্বাচনী পরীক্ষার পটভূমিতে রয়েছে এক ঝোড়ো রাজনৈতিক অধ্যায়। জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে প্ররোচিত করেছিলেন নেতানিয়াহু। এর জবাবে তেহরানও ইসরাইল, উপসাগরীয় দেশসমূহ এবং হরমুজ প্রণালির বাণিজ্যিক জাহাজে পাল্টাপাল্টি হামলা শুরু করে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। একই সাথে উত্তরের সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে রয়েছে ইসরাইল।

এই বহুমুখী যুদ্ধ পরিস্থিতির মাঝে নেতানিয়াহু এখন এক চরম উভয়সংকটে আটকা পড়েছেন। একদিকে লেবাননে সামরিক অভিযান বন্ধ করার জন্য মার্কিন প্রশাসন থেকে তার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হচ্ছে; অন্যদিকে ইসরাইলি জনগণের একটি বড় অংশ ইরান ও তার আঞ্চলিক প্রক্সি বা ছায়াবাহিনীগুলোর বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ জনমতের এই বিপরীতমুখী স্রোত সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি।

এর বাইরেও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র গণঅসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন নজিরবিহীন হামলার পূর্বাপর গোয়েন্দা ও কৌশলগত ব্যর্থতা খতিয়ে দেখতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনে তার অস্বীকৃতি জনগণকে আরও ক্ষুব্ধ করে তুলেছে।

৭ অক্টোবরের ট্র্যাজেডি রুখতে সরকারের ব্যর্থতার দায় নিয়ে যেখানে খোদ ইসরাইলি সমাজেই ক্ষোভের আগুন জ্বলছে, সেখানে দুর্নীতির মামলাগুলো নেতানিয়াহুর ভাবমূর্তিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। সব মিলিয়ে, আসন্ন এই অক্টোবর নির্বাচন কেবল ইসরাইলের নতুন সরকারই নির্ধারণ করবে না, বরং তা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের চূড়ান্ত যবনিকা ডেকে আনতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।