ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

চুক্তির পরও দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরাইল, পুরো ভূখণ্ডে সেনা মোতায়েনের ঘোষণা লেবাননের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০১:০৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০১:০৫:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
চুক্তির পরও দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরাইল, পুরো ভূখণ্ডে সেনা মোতায়েনের ঘোষণা লেবাননের লেবাননের সেনাবাহিনীর একটি দল। ছবি: সংগৃহীত
 

পুরো ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান, যেখানে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত ইসরাইল-লেবানন শান্তিচুক্তি নিয়ে আলোচনা হয়।
 

অ্যাডমিরাল কুপার লেবাননের সেনাপ্রধান রডলফ হাইকালের সঙ্গেও বৈঠক করেছেন, যেখানে দেশটির পাশাপাশি পুরো অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়া হয়েছে লেবাননের সেনাবাহিনীকে।
 

তবে চুক্তির পরও বাস্তব চিত্র ভিন্ন। ইসরাইলের নেতারা স্পষ্ট জানিয়েছেন, তাদের সেনারা আপাতত দক্ষিণ লেবাননের অবস্থান ছাড়বে না। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, লেবাননের কোনো ভূখণ্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা ইসরাইলের নেই, তবে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনারা এক মিলিমিটারও সরবে না। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধানের লেবানন সফরের দিনই কাটজ এই মন্তব্য করেন, যা চুক্তির বাস্তবায়ন নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।