ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গুজরাটে ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক ড্রোন ‘দৃষ্টি-১০’ বিধ্বস্ত: একই মডেলের দ্বিতীয় দুর্ঘটনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০১:২৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০১:২৭:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩৪ বার পঠিত
গুজরাটে ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক ড্রোন ‘দৃষ্টি-১০’ বিধ্বস্ত: একই মডেলের দ্বিতীয় দুর্ঘটনা ছবি: সংগৃহীত
ভারতের গুজরাটের পোরবন্দর বিমানবন্দরের কাছে নৌবাহিনীর একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন বিধ্বস্ত হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ‘দৃষ্টি-১০ স্টারলাইনার’ নামের এ ড্রোন ভেঙে পড়ে। এ নিয়ে একই মডেলের ড্রোন দ্বিতীয়বারের মতো দুর্ঘটনার কবলে পড়ল। এর আগে গত বছরের জানুয়ারিতেও এই মডেলের একটি ড্রোন পরীক্ষা চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভেঙে পড়েছিল। জানা যায়, রিমোটচালিত এ ড্রোনটি পোরবন্দরের নেভাল এয়ার এনক্লেভ থেকে উড্ডয়ন করেছিল। এরপর উপকূলীয় শহরটি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ধর্মনগর গ্রামের একটি খোলা মাঠে এটি আছড়ে পড়ে।

দুর্ঘটনার পর এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানায়, পোরবন্দর বিমানবন্দরের কাছে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে দৃষ্টি-১০ নামের ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। তবে মাটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ড্রোনটিতে কারিগরি ত্রুটি ছিল নাকি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করা হচ্ছে। স্টারলাইনার হলো মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম একটি ড্রোন। ইসরাইলের এলবিট সিস্টেমসের প্রযুক্তিগত সহায়তায় ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এটি তৈরি করেছে। হায়দরাবাদের কারখানায় লাইসেন্স নিয়ে ড্রোনটি তৈরি করা হয়। 
তথ্যসূত্র : সিএনবিসি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।