ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ১১:১০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ১১:১০:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৭ বার পঠিত
ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ছবি: সংগৃহীত
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে গেছে। ইরানের সর্বোচ্চ নেতার ছয় দিনের শোক শেষ হতেই সংঘাত আবার শুরু হলো। ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও গভীর অনিশ্চয়তায় পড়েছে।
 
যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, এই যুদ্ধবিরতি টিকত না। কারণ, চুক্তি বাস্তবায়নের জন্য ইরানে কোনো একক ক্ষমতাশীল গোষ্ঠী নেই।
 
বোল্টনের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতারা মারা গেছেন। ফলে সেখানে ক্ষমতার শূন্যতা ও লড়াই চলছে। একদিকে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আলোচনা চান। অন্যদিকে বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালি ও সামরিক অস্ত্র নিয়ন্ত্রণ করছে। চুক্তি করছে এক পক্ষ, আর হরমুজের নিয়ন্ত্রণ আরেক পক্ষের হাতে। এটাই সমাধানের পথে প্রধান বাধা।
 
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের এই পদক্ষেপে বিশ্ববাণিজ্যে বড় প্রভাব পড়ছে বলে জানান বোল্টন। তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেন, সংঘাতের পরের ধাপ নিয়ে ট্রাম্প প্রশাসনের কোনো কৌশল বা পরিকল্পনা নেই। সামনে ২০২৬ সালের নির্বাচন। তাই ট্রাম্প এখন তেলের দাম ঠিক রাখতে সামরিক পদক্ষেপ এড়াতে চান। আর এই সুযোগটাই নিচ্ছে ইরানের কট্টরপন্থীরা।
 
ইরানের শোকসভায় মানুষের বিশাল ভিড়কে ‘সরকার-নিয়ন্ত্রিত’ নাটক বলে দাবি করে বোল্টন বলেন, ভেতরে ভেতরে পানি সংকট ও অর্থনৈতিক দুর্দশায় ইরান জর্জরিত। তিনি সতর্ক করে বলেন, সঠিক পরিকল্পনার অভাবে এই অঞ্চল এখন একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।