ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইউরোপকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে ইউক্রেনসহ ১০ দেশের নতুন জোট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৮:৩২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৮:৩২:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩১ বার পঠিত
ইউরোপকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে ইউক্রেনসহ ১০ দেশের নতুন জোট ছবি: সংগৃহীত
রাশিয়ার হামলা থেকে ইউরোপকে বাঁচাতে নতুন একটি জোট গঠন করেছে ইউক্রেনসহ ১০টি দেশ। সোমবার প্যারিসে এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ইউক্রেনের চার বছরের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগাবে এই জোট।
 
প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসেন ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও যুক্তরাজ্যের নেতারা।
 
বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ‘আমাদের মূল লক্ষ্য হলো পুরো ইউরোপের জন্য একটি যৌথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা।’ ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোনের চেয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানো বেশি কঠিন। এই ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করতেই এই জোট গঠন করা হয়েছে। তবে কবে নাগাদ এই ব্যবস্থা চালু হবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। অন্যান্য দেশও চাইলে এই জোটে যোগ দিতে পারবে।
 
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার যেখানেই হামলা চালাবে, তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের পাল্টা হামলা হবে বহুগুণ বেশি শক্তিশালী।’
 
সামনে শীতকাল আসছে। এই সময়ে রাশিয়া সাধারণত ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করতে হামলা বাড়িয়ে দেয়। তাই শীতের আগেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চাইছে ইউক্রেন।
 
সম্প্রতি ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এটি তৈরি করতে কয়েক বছর সময় লাগতে পারে।
 
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই নতুন জোটকে ‘যুদ্ধবাজদের জোট’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, তারা রাশিয়াকে হারানোর মিথ্যা স্বপ্নে বিভোর হয়ে আছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।