ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন, তবে লক্ষ্য অর্জনই প্রধান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১০:৪৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১০:৪৩:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন, তবে লক্ষ্য অর্জনই প্রধান ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে প্রস্তুত থাকলেও, মস্কোর মূল লক্ষ্য হলো নির্ধারিত উদ্দেশ্য অর্জন করা। এমনটাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রোববার (২০ জুলাই) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
 
পেসকভ বলেন, বিশ্ব এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে মাঝে কঠোর ভাষার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। তবে ট্রাম্পও বলেছেন যে, তিনি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চান।
 
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন বারবার জানিয়েছেন ইউক্রেন সমস্যার শান্তিপূর্ণ সমাধান তার ইচ্ছা। তবে এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, এর জন্য সময় ও প্রচেষ্টা প্রয়োজন।
 
ক্রেমলিন মুখপাত্র স্পষ্ট করে বলেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের লক্ষ্য পূরণ করা। আমাদের লক্ষ্যগুলো খুব পরিষ্কার।
 
এদিকে সোমবার ট্রাম্প তার অবস্থান আরও কঠোর করেন। তিনি ইউক্রেনকে নতুন সামরিক সহায়তার ঘোষণা দেন, যার মধ্যে রয়েছে প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি রাশিয়াকে ৫০ দিনের সময়সীমা বেঁধে দেন শান্তিচুক্তিতে পৌঁছাতে, না হলে আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেন।
 
বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। একদিকে শান্তিচুক্তির সম্ভাবনা থাকলেও, অন্যদিকে সামরিক সহায়তা ও নিষেধাজ্ঞার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।