ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ১০

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উভয় পক্ষের হতাহতের ঘটনা, স্থবির শান্তি আলোচনায় বাড়ছে উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ১০:৩০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ১০:৩০:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৫ বার পঠিত
রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ১০ ছবি: সংগৃহীত
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইউক্রেনের দাবি, রুশ হামলায় রাজধানী কিয়েভ, চেরনিহিভ, খারকিভ, জাপোরিজিয়া ও দোনেৎস্ক অঞ্চলে এক শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
 
ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া রাতভর সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩৬টি ড্রোন ব্যবহার করে হামলা চালায়। উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরের একটি সুপারমার্কেটে ড্রোন হামলায় ৯ বছর বয়সী এক শিশুসহ দুইজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে সাধারণ মানুষের ওপর উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন।
 
এ ছাড়া পূর্বাঞ্চলের খারকিভে ড্রোন হামলায় একজন এবং দক্ষিণাঞ্চলের জাপোরিজিয়ায় বোমা হামলায় আরও একজন নিহত হন। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বহুতল ভবনে আগুন লাগে এবং এতে তিনজন আহত হন। দোনেৎস্কের স্লোভিয়ানস্কে নাফতোগেজ প্রতিষ্ঠানের দুই কর্মীও হামলায় নিহত হন।
 
অন্যদিকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন হরলিভকা শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি করেছে মস্কো। এছাড়া সীমান্তবর্তী বেলগোরোড শহরে পৃথক ড্রোন হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
 
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইউক্রেনে ১ হাজার ৩৯৬ জন এবং রাশিয়ায় ২৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উভয় পক্ষই বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করলেও স্বল্পপাল্লার ড্রোন ও গাইডেড বোমার ব্যবহার বৃদ্ধির কারণে সংঘাতপূর্ণ এলাকায় প্রাণহানির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।
 
এদিকে মার্কিন মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে রয়েছে। একই সঙ্গে রাশিয়া তাদের দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ড ধরে রাখার পাশাপাশি আরও এলাকা সামরিকভাবে নিয়ন্ত্রণে নেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।