ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গাজায় হামলায় হামাসের দুই কমান্ডার নিহতের দাবি ইসরাইলের

দক্ষিণ ও মধ্য গাজায় পৃথক বিমান হামলার তথ্য জানাল আইডিএফ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০২:১০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০২:১০:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১০ বার পঠিত
গাজায় হামলায় হামাসের দুই কমান্ডার নিহতের দাবি ইসরাইলের সংগৃহীত ছবি
 

গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে পৃথক বিমান হামলায় হামাসের দুই কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী রোববার ২ আগস্ট এক বিবৃতিতে জানায়, শনিবার দক্ষিণ গাজায় পরিচালিত একটি বিমান হামলায় হামাসের নুখবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবদ আল রহমান আবু লাবাদ নিহত হয়েছেন।
 

আইডিএফের দাবি, ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরাইলের দক্ষিণাঞ্চলের নির ওজ কিবুতজে সংঘটিত হামলায় আবু লাবাদ অংশ নিয়েছিলেন।
 

এদিকে ইসরাইলি বাহিনী আরও জানিয়েছে, শুক্রবার মধ্য গাজার আল মাগাজি এলাকায় চালানো পৃথক আরেকটি বিমান হামলায় হামাসের মাগাজি ব্যাটালিয়নের কমান্ডার মুহাম্মদ আবদ আল নাসের মুহাম্মদ খাতিব নিহত হয়েছেন।
 

তবে ইসরাইলি বাহিনীর এই দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।