ইয়েমেন যুদ্ধ আরও বিস্তৃত হবে, সৌদি ভূখণ্ডও নিরাপদ থাকবে না: আবদুলআজিজ
সেনা সমাবেশ ও নতুন সামরিক সমীকরণের কড়া জবাব দেওয়ার প্রত্যয়, ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১১:২৮:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১১:২৮:৫৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৪০ বার পঠিত
ছবি : সংগৃহীত
‘আবদুলআজিজ বিন হাবতুর’ আজ রোববার সৌদি কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
“হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের সাবেক প্রধানমন্ত্রী ও সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য আবদুলআজিজ বিন হাবতুর” আরও বলেন, ইয়েমেন কখনোই মেনে নেবে না যে তার ভূখণ্ড যুদ্ধের ময়দানে পরিণত হবে, অথচ সৌদি ভূখণ্ড ও স্বার্থ এর পরিণতি থেকে নিরাপদ থাকবে।
এই ইয়েমেনি কর্মকর্তা আরও বলেন, সেনা সমাবেশ এবং নতুন সামরিক সমীকরণ তৈরির প্রচেষ্টার জবাবে ইয়েমেনের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।