ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বৃটেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত

ভুল পথে আসা গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ; ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
বৃটেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ছবি: সংগৃহীত
বৃটেনের উত্তর ইয়র্কশায়ার এলাকায় ভুল পথে চলা একটি গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা যায়, শনিবার ভোর ৩টা ৩৯ মিনিটে উত্তর ইয়র্কশায়ারে মিডলসব্রোর কাছে সাউথ ব্যাংক এলাকায় এ৬৬ মহাসড়কে একটি ভক্সওয়াগন পাসাট গাড়ি ভুল পথে চলে এসে কর্তব্যরত অবস্থায় থাকা ক্লিভল্যান্ড পুলিশের একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশের গাড়িতে থাকা দুই কর্মকর্তা ও অপর গাড়িতে থেকে পাঁচজন আরোহী সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
 
দুর্ঘটনার খবর পেয়ে নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এর মধ্যে অ্যাম্বুলেন্স দল, একজন বিশেষজ্ঞ প্যারামেডিক, গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্সের একজন চিকিৎসক এবং একটি বিশেষ ঝুঁকি মোকাবিলা দল ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয়।
 
পুলিশ জানিয়েছে, ভক্সওয়াগন পাসাটটি এ৬৬ মহাসড়কে ভুল দিক দিয়ে চলছিল। সংঘর্ষের আগে পুলিশ কর্মকর্তারা একটি সন্দেহজনক গাড়ি দেখতে পেয়েছিলো এবং সেটিকে অনুসরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশের তদারকি সংস্থা।
 
ক্লিভল্যান্ড পুলিশের পক্ষ থেকেও ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনার পরিস্থিতি ও এর আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে স্বাধীন পুলিশ আচরণবিষয়ক সংস্থা আইওপিসি তদন্ত শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।