ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নেপালে তীব্র স্রোতেও বাড়ি আঁকড়ে বেঁচে থাকা সেই পরিবারের কি হয়েছিল?

নেপালের ভয়াবহ বন্যায় তীব্র কাদাপানির প্রবল স্রোত ও ধ্বংসাবশেষের মাঝে একটি বাড়ির বারান্দা ও ছাদে আটকে থাকা একটি পরিবারের বেঁচে থাকার লড়াইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৩:০১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৩:০১:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩২ বার পঠিত
নেপালে তীব্র স্রোতেও বাড়ি আঁকড়ে বেঁচে থাকা সেই পরিবারের কি হয়েছিল? ছবি: সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যার মধ্যে চারপাশ থেকে তীব্র কাদাপানির স্রোত ধেয়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোতের মধ্যে একটি হালকা সবুজ রঙের বাড়ির বারান্দায় কয়েকজন মানুষ আটকা পড়ে আছেন। বাড়িটির ছাদে থাকা একজনকে সাহায্যের জন্য লাল কাপড় নাড়তেও দেখা যায়।
 
বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, ভিডিওটি নেপালের ত্রিশূলী নদীসংলগ্ন এলাকার। বন্যার সময় ওই বাড়ির দোতলার বারান্দায় কয়েকজন আটকা পড়েছিলেন। চারপাশে তখন এতটাই তীব্র স্রোত ছিল যে, বাড়িটি যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছিল।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের পরবর্তী পরিণতি দেখা যায়নি। তবে বন্যার পানির স্রোত কমে যাওয়ার পর স্থানীয় লোকজন সেখানে পৌঁছে তাদের সাহায্য করেন। ভিডিওতে অন্তত তিনজনকে দেখা যায়—একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। শিশুটিকে দেখতে ছোট মেয়ের মতো মনে হয়েছে।
 
ভিডিওতে দেখা যায়, বাড়িটির চারপাশ দিয়ে তীব্র বেগে কাদামাটির স্রোত বয়ে যাচ্ছে। স্রোতের সঙ্গে বড় বড় পাথর, ধ্বংসাবশেষ এবং বাড়িঘরের টিনের চালও ভেসে যাচ্ছে। এসব ধ্বংসাবশেষ একের পর এক বাড়িটিতে আঘাত করছিল। এ সময় বাড়ির ছাদে থাকা এক নারী সাহায্যের আশায় লাল কাপড় নাড়ছিলেন। অন্যদিকে বারান্দায় থাকা ব্যক্তিদের অসহায়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।
 
ভিডিওটি দেখে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক এরিক চেন এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম হৃদয়বিদারক দৃশ্য হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘চারপাশের সবকিছু ধ্বংস করে দেওয়া প্রবল স্রোতের মধ্যেও বাড়িটি তখনও দাঁড়িয়ে ছিল এবং মানুষগুলো বারান্দা ও ছাদে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করছিলেন।’
 
তবে ভিডিওতে দেখা পরিবারটির পরিচয় প্রকাশ করেনি বিবিসি ভেরিফাই। বন্যার পানির স্রোত কমে যাওয়ার পর লোকজন তাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিল বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।