ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

যুক্তরাষ্ট্র ইউনেস্কো থেকে ফের সরে দাঁড়ালো, সংস্থাকে ‘ইসরাইলবিরোধী পক্ষপাতদুষ্ট’ আখ্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৪৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৪৫:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
যুক্তরাষ্ট্র ইউনেস্কো থেকে ফের সরে দাঁড়ালো, সংস্থাকে ‘ইসরাইলবিরোধী পক্ষপাতদুষ্ট’ আখ্যা ডোলান্ড ট্রাম্প। সংগৃহীত ছবি

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে ফের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে সংস্থাটিকে ‘ইসরাইলবিরোধী পক্ষপাতদুষ্ট’ ও ‘বিভাজনমূলক’ হিসেবে আখ্যা দিয়ে এই সিদ্ধান্ত জানায়।
 

মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “বর্তমানে ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ আর আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।” তিনি অভিযোগ করেন, সংস্থাটি একটি ‘বিশ্বায়নবাদী ও মতাদর্শিক এজেন্ডা’ নিয়ে এগোচ্ছে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে।
 

বিশেষ করে ইউনেস্কোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সদস্যপদ প্রদানের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র তাদের নীতির পরিপন্থী হিসেবে দেখছে। ব্রুস বলেন, “এ সিদ্ধান্ত ইউনেস্কোর মধ্যে ইসরাইলবিরোধী বার্তা ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি করেছে।”
 

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অনেকাংশে প্রত্যাশিত ছিল। ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখনই ইউনেস্কো থেকে দেশকে প্রত্যাহার করেছিলেন। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র সংস্থাটির সদস্যপদ পুনরুদ্ধার করেছিল।
 

তবে এটি নতুন ঘটনা নয়। ১৯৮৩ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান প্রথমবার ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন, সংগঠনকে ‘সোভিয়েতপন্থী ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে। পরবর্তীতে জর্জ ডব্লিউ বুশের আমলে যুক্তরাষ্ট্র আবারো সদস্যপদ ফিরে পায়।
 

বিশ্ব ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কোর অবদান সমাদৃত হলেও, যুক্তরাষ্ট্র মনে করে এই কাজের আড়ালে সংস্থাটি রাজনৈতিক পক্ষপাতিত্ব ও বিতর্কিত অবস্থান গ্রহণ করেছে, যা তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়।
 

এই ঘোষণার ফলে বিশ্বসংস্থা ইউনেস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একবার আরও নাজুক পরিস্থিতিতে পড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।