ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

হরমুজ প্রণালিতে সৌদি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত দুই নাবিক

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি ‘বাহরি’র একটি তেলবাহী জাহাজে তিনটি অজানা ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১১:১৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১১:১৪:০২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৮ বার পঠিত
হরমুজ প্রণালিতে সৌদি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত দুই নাবিক ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলায় অন্তত দুই নাবিক নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি ‘বাহরি’ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নিহত দুই নাবিকই ফিলিপিনের নাগরিক।
 
রয়টার্সের প্রতিবেদনে সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ সংস্থা ইউকেএমটিওর বরাত দিয়ে জানানো হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার পথে সৌদি তেল ট্যাংকারটিতে তিনটি অজানা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।
 
এর আগে, পূর্বানুমতি ছাড়া সংবেদনশীল ও সংকীর্ণ এই জলপথ পার হওয়ার চেষ্টা করা তেল ট্যাংকারগুলোকে লক্ষ্য করে হুমকি দিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
 
এক বিবৃতিতে বাহরি জানিয়েছে, জাহাজের কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রেখে উদ্ভূত পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
উল্লেখ্য, এর এক মাস আগেও হরমুজ প্রণালির কাছে ওমান উপকূল ঘেঁষে চলার সময় বাহরির ‘ওয়াদিয়ান’ নামের একটি সুপারট্যাংকার হামলার শিকার হয়েছিল। এছাড়া ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর লোহিত সাগরে প্রতিষ্ঠানটির ‘আমজান’ ও ‘মাসা’ নামের আরও দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।