ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পুলিশের গুলিতে প্রাণ গেল ইসরায়েলি সেনার

নেতানিয়ায় অস্ত্র হাতে গুলি চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে গুলিবিনিময় হয়; পরে ওই ইসরায়েলি সেনা নিহত হন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ১১:৫০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ১১:৫০:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯৬ বার পঠিত
পুলিশের গুলিতে প্রাণ গেল ইসরায়েলি সেনার ছবি: সংগৃহীত
ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। রবিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
 
পুলিশ জানায়, শহরের কিরিয়াত হাশারোন এলাকায় অস্ত্রধারী এক ব্যক্তি রাইফেল নিয়ে গুলি চালাচ্ছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা।
 
পুলিশের দাবি, ওই সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালান। পরে পুলিশও পালটা গুলি চালালে তিনি নিহত হন। এ ঘটনায় অন্য কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
 
ইসরায়েলি দৈনিক ইদিওথ আহরোনোথ জানিয়েছে, গুলি চালানো ব্যক্তি একজন সেনাসদস্য ছিলেন। ঘটনার পেছনের কারণ ও উদ্দেশ্য খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
 
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, ওই সেনা শহরের বিভিন্ন এলাকায় চলাফেরা করার সময় গুলি চালাচ্ছিলেন।
 
তবে কেন তিনি গুলি চালিয়েছিলেন, সে বিষয়ে পুলিশ এখনো কোনো কারণ জানায়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।