ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইরানের ওপর অবরোধ, হরমুজে ৯৪ জাহাজ ঘুরিয়ে দিল যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরমুখী বাণিজ্যিক জাহাজ ঠেকাতে মার্কিন নৌ অবরোধ জোরদার; কয়েক সপ্তাহে ৯৪টি জাহাজকে গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়ার দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ১১:৫১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ১১:৫১:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
ইরানের ওপর অবরোধ, হরমুজে ৯৪ জাহাজ ঘুরিয়ে দিল যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ৯৪টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সময়ে তিনটি জাহাজ অচল এবং আরও দুটি জাহাজে অভিযান চালানোর কথাও জানিয়েছে তারা।
 
সেন্টকমের সর্বশেষ হিসাবে, গত ২৪ ঘণ্টায় আরও দুটি বাণিজ্যিক জাহাজকে তাদের নির্ধারিত পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর একদিন আগে জাহাজ ঘুরিয়ে দেওয়ার সংখ্যা ছিল ৯২টি। তবে অচল করে দেওয়া ও তল্লাশি চালানো জাহাজের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
 
ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ পুনর্বহালের পর থেকেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এই অবরোধের অন্যতম লক্ষ্য ইরানের রপ্তানি, বিশেষ করে তেল বিক্রির পথ সীমিত করা।
 
যুক্তরাষ্ট্রের ধারণা, ইরানের তেল রপ্তানি কমিয়ে দেশটির অর্থনীতির ওপর চাপ তৈরি করা গেলে তেহরানকে ওয়াশিংটনের দাবিগুলো মেনে নিতে বাধ্য করা সম্ভব হবে।
 
তবে মার্কিন চাপের মুখে ইরানও নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি কূটনৈতিক অচলাবস্থাও আরও গভীর হচ্ছে।
 
মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক রস হ্যারিসনের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রকৃত অর্থে কোনো কার্যকর আলোচনার পথ তৈরি হয়নি। তাঁর ভাষায়, দুই পক্ষই আলোচনার টেবিলের চেয়ে মাঠের চাপকে বেশি কার্যকর মনে করছে।
 
হ্যারিসনের মতে, ওয়াশিংটন সামরিক পদক্ষেপের তুলনায় বর্তমানে অর্থনৈতিক চাপকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে তেহরান মনে করছে, সংঘাতের গতিপথ নির্ধারণে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত।
 
দুই পক্ষের অবস্থানের পরিবর্তন না হলে আগামী দিনগুলোতে প্রকৃত আলোচনার সম্ভাবনা কম বলেও মনে করছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।