ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী জাহাজ ধ্বংস করার দাবি করেছে এবং এর জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে পাঁচটি ইরানি অপরিশোধিত তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র।
 
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরে এসব জাহাজে হামলা চালানো হয়।
 
মার্কিন বাহিনীর দাবি, হামলার আগে জাহাজগুলোর ক্রুদের জাহাজ ছেড়ে যেতে বলা হয়েছিল। মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে আইআরজিসি গত দুই দিনে দুই দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলেও জানিয়েছে ওয়াশিংটন। তবে হামলা এড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজটি নিরাপদে টহল অব্যাহত রাখে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
 
এদিকে এর জবাবে জর্ডানে মার্কিন সেনাদের অবস্থান করা একটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়েছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
 
এদিকে, কুয়েত ও বাহরাইনের বন্দরসংলগ্ন এলাকায় অবস্থানরত তেলবাহী জাহাজের ক্রুদের দ্রুত জাহাজ ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে ওই অঞ্চলের জাহাজগুলোতেও হামলা হতে পারে বলে হুমকি দিয়েছে তারা।
 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলার চেষ্টা কোনোভাবেই জবাবহীন থাকবে না। ইরান যতবার মার্কিন নৌযানে হামলার চেষ্টা করবে, ততবার তাদের তেলবাহী জাহাজ হারাতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।