ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

হরমুজে ‘সর্বাধুনিক প্রযুক্তির’ মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ই

হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন Dive-LD চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ইরানের; যুক্তরাষ্ট্রের দাবি, ড্রোনটি পুরোনো ও ত্রুটিগ্রস্ত ছিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ১১:৪৯:৫৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
হরমুজে ‘সর্বাধুনিক প্রযুক্তির’ মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি ই ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন আটকের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর মাধ্যমে যুদ্ধে পানির নিচে চালকবিহীন ডুবোযান ব্যবহারের একটি বিরল ঘটনা সামনে এলো।
 
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জব্দ করা ডুবোযানটি ডাইভ-এলডি মডেলের বড় আকারের স্বয়ংক্রিয় যান। ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল এটি তৈরি করেছে। প্রায় ১৯ ফুট দীর্ঘ ডুবোযানটি মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করা, সমুদ্রতলের মানচিত্র তৈরি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পানির নিচের ক্যাবল ও পাইপলাইন পরিদর্শনে সক্ষম।
 
আইআরজিসির নৌবাহিনী বলেছে, ‘সর্বাধুনিক প্রযুক্তিতে’ সজ্জিত মার্কিন ডুবোযানটি হরমুজের প্রবেশমুখ থেকে আটক করা হয়েছে।
 
তবে পেন্টাগনের দাবি, ড্রোনটি এক দিনেরও বেশি আগে যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে বিকল হয়েছিল। এটি আঞ্চলিক জলসীমা জরিপের কাজে ব্যবহৃত হচ্ছিল। পেন্টাগন বলেছে, ড্রোনটি পুরোনো মডেলের এবং এতে কোনো সংবেদনশীল তথ্য বা গোপন সোনার-রাডার সরঞ্জাম ছিল না।
 
অ্যান্ডুরিলও একটি ডুবোযান হারানোর কথা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডাইভ-এলডি এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্যবহারের জন্য তৈরি, যেখানে যানটি হারানোর সম্ভাবনা আগে থেকেই বিবেচনায় থাকে।
 
অ্যান্ডুরিলের তথ্য অনুযায়ী, ডুবোযানটি ঘাঁটিতে না ফিরে ১০ দিন পর্যন্ত চলতে পারে এবং প্রায় ৬ হাজার মিটার গভীরে যেতে পারে। প্রতিটি ইউনিটের দাম প্রায় ২৫ লাখ ডলার।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।