ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সৌদি আরবের আসির প্রদেশে খামিস মুশাইত ও আবহা শহরে জরুরি সতর্কতা জারি

প্রতিবেশী দেশ ইয়েমেনে লড়াই হঠাৎ তীব্র আকার ধারণ করায় সম্ভাব্য বিপদের আশঙ্কায় এই সতর্কতা দেওয়া হয়; তবে দ্রুত পরিস্থিতি নিরাপদ ঘোষণা করা হয়।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৪৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৮:৪৮:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৩ বার পঠিত
সৌদি আরবের আসির প্রদেশে খামিস মুশাইত ও আবহা শহরে জরুরি সতর্কতা জারি ছবি: সংগৃহীত
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে হঠাৎ সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করে সিভিল ডিফেন্স। তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি নিরাপদ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে অদরকারি জমায়েত ও ভিডিও করা থেকে দূরে থাকার কড়া নির্দেশ দেওয়া হয়।
 
প্রতিবেশী দেশ ইয়েমেনে লড়াই হঠাৎ তীব্র আকার ধারণ করায় এই সতর্কবার্তা আসে। ইয়েমেনের পশ্চিমাঞ্চল ও কৌশলগত হরমুজ প্রণালি এলাকায় হুথি বাহিনী বড় ধরনের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই উত্তাপ ছড়িয়ে পড়ে। তাইজ, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশে ইয়েমেনি সরকারি সেনা এবং হুথিদের মধ্যে তুমুল লড়াই চলছে, আর হুথিদের আস্তানা গুঁড়িয়ে দিতে দফায় দফায় বিমান হামলা চালানো হচ্ছে।
 
উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর থেকেই ইয়েমেন জুড়ে রক্তক্ষয়ী সংঘাত চলছে। সেই সংকটে ইয়েমেনের বৈধ সরকারকে বাঁচাতে ২০১৫ সাল থেকে আসরে নামে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
 
সূত্র: আনাদোলু এজেন্সি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।