ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সৌদিতে হুতি হামলার জবাবে ইয়েমেনে ৫৪ স্থানে বিমান হামলা

সৌদির তিন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইয়েমেনে পাল্টা অভিযান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৮:০৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৮:০৩:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
সৌদিতে হুতি হামলার জবাবে ইয়েমেনে ৫৪ স্থানে বিমান হামলা ছবি— সংগৃহীত
সৌদি আরবের খামিস মুসাইত, আবহা ও তায়েফে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইয়েমেনের পাঁচ প্রদেশের অন্তত ৫৪টি স্থানে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলায় দুই শিশুসহ অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
 
সৌদি জোটের জয়েন্ট ফোর্সেস কমান্ড জানায়, হুতিদের হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এতে কয়েকটি বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় এসব হামলার জবাব দেওয়া হবে।
 
এরপরের ২৪ ঘণ্টায় ইয়েমেনের লাহজ, তাইজ, আল জাউফ, মারিব ও হাজ্জাহ প্রদেশের অন্তত ৫৪টি স্থানে বিমান হামলা চালানো হয়। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি বিমানঘাঁটি থেকে এফ ১৫ ও টাইফুন যুদ্ধবিমান এসব হামলা চালিয়েছে।
 
হুতিদের দাবি অনুযায়ী, হামলায় তাইজের একটি সরকারি ভবনসহ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আরও জানায়, খামিস মুসাইতের কিং খালিদ বিমানঘাঁটির রাডার, রানওয়ে ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনে আগের পাঁচ দিনে সৌদি যুদ্ধবিমানের প্রায় ৩০০ হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে হুতিরা।
 
এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় জেদ্দা, মক্কা ও তায়েফে জরুরি বিপদ সতর্কতা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 
জাতিসংঘ জানিয়েছে, চলতি মাসে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর ইয়েমেনে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে কাতার সতর্ক করেছে, হরমুজ প্রণালির পর বাব আল মান্দেব প্রণালিও বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।