ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

টিম ডেভিডের দুর্ধর্ষ সেঞ্চুরিতে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:২৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:২৭:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
টিম ডেভিডের দুর্ধর্ষ সেঞ্চুরিতে  সিরিজ জিতল অস্ট্রেলিয়া ইতিহাস গড়া সেঞ্চুরির পর টিম ডেভিড। ছবি-সংগৃহীত

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা গড়ে বসেছিল রীতিমতো এক রানের পাহাড়—২১৪। টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান তাড়া করাটা যে সহজ কিছু নয়, তা বলাই বাহুল্য। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করলেন টিম ডেভিড। ৩৭ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে তিনি অস্ট্রেলিয়াকে এনে দিলেন ২৩ বল হাতে রেখেই এক ঐতিহাসিক জয়, সঙ্গে নিশ্চিত হলো সিরিজও।
 

ডেভিডের ইনিংসটি ছিল বিধ্বংসী। ১৬ বলে ফিফটি ছুঁয়ে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুত অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি। এরপর মাত্র ৩৭ বলেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি—এটিও অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতকের রেকর্ড। তার ব্যাট থেকে আসে ১১টি ছক্কা ও ৩টি চার। এমন এক ইনিংসে পুরো ক্যারিবীয় বোলিং আক্রমণ ছিন্নভিন্ন হয়ে যায়।
 

ম্যাচের একটি সময় পর্যন্ত অস্ট্রেলিয়া জয়ের খুব একটা কাছাকাছি ছিল না। ৯ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮৭ রান সংগ্রহ করে অজিরা। সেখান থেকেই ডেভিড ও নবাগত মিচেল ওয়েন গড়েন ১২৮ রানের দুর্দান্ত এক জুটি, যা বদলে দেয় ম্যাচের দৃশ্যপট। ওয়েন করেন ১৬ বলে ৩৬ রান, তবে মূল চমক ছিলেন ডেভিড।
 

এর আগে ব্যাট করতে নেমে শেই হোপ ৫৭ বলে অপরাজিত ১০২ রান করে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেন। তার সঙ্গে ওপেনিংয়ে ব্রেন্ডন কিং ৩৬ বলে ৬২ রান করেন, গড়েন ১২৫ রানের জুটি। ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শেষে বেশ আত্মবিশ্বাসী ছিল, কিন্তু ইনিংস বিরতির পর যে ঝড় শুরু করেন ডেভিড, তাতে সেই আত্মবিশ্বাস মুহূর্তেই উবে যায়।
 

এই জয়ে ৩ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ম্যাচসেরা নির্বাচিত হন টিম ডেভিড, যার ইনিংস টি-টোয়েন্টি ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।