ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সুর পাল্টালেন গাঙ্গুলি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৩:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সুর পাল্টালেন গাঙ্গুলি ছবি সংগৃহিত

চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেও এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
 

এর আগে পেহেলগাম হামলার পর তিনি পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পক্ষে ছিলেন। তবে এবার তিনি বলেন, "খেলা থেমে থাকা উচিত নয়, যদিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রয়োজন।"
 

১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী — ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে একই গ্রুপে আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এশিয়া কাপ এবার আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে, দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের কারণে নিরপেক্ষ ভেন্যু নির্ধারিত হয়েছে। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ম্যাচ বাতিল হয় ভারতীয় খেলোয়াড়দের অনীহার কারণে। শিখর ধাওয়ান জানান, "দেশের চেয়ে বড় কিছু নেই।"
 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মোহসিন নকভি টুর্নামেন্টের সূচি প্রকাশ করে এটিকে "সেরা এশিয়া কাপ" হিসেবে আখ্যা দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।