ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

এআই সারাংশের ফলে ব্যাপক হারে কমছে অনলাইন সংবাদ পাঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৪৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৫১:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
এআই সারাংশের ফলে ব্যাপক হারে কমছে অনলাইন সংবাদ পাঠক ছবি: সংগৃহীত
গুগলের নতুন এআই সারাংশ ব্যবস্থার কারণে অনলাইনে সংবাদ পাঠকের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। সার্চ ফলাফলে এআই সারাংশ দেখালে ওয়েবসাইটে প্রবেশের হার বা ক্লিকপ্রতি হার (সিআরটি) প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। যুক্তরাজ্যভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অথোরিটাসের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে- দ্য গার্ডিয়ান।
 
গুগলের ‘এআই ওভারভিউ’ নামের এ ফিচার সার্চ রেজাল্টের শুরুর দিকেই স্বয়ংক্রিয়ভাবে তথ্যের সারাংশ দেখায়। এতে পাঠকরা তাদের প্রয়োজনীয় তথ্য সারাংশেই পেয়ে যান, ফলে মূল উৎস বা সংবাদ সাইটে ঢোকার প্রয়োজন পড়ে না। ফলে ওয়েবসাইটের ভিউ কমে যাচ্ছে এবং বহু সংবাদমাধ্যমের আয় হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
 
অথোরিটাস জানিয়েছে, কোনো একটি ওয়েবসাইট আগে গুগল সার্চে শীর্ষে থাকলে তা থেকে যেভাবে ট্রাফিক আসত, এআই সারাংশ দেখানোর পর তা প্রায় ৭৯ শতাংশ কমে যাচ্ছে। একই সঙ্গে দেখা গেছে, সার্চ রেজাল্টে ইউটিউবের লিংক আরো বেশি দেখা যাচ্ছে, যা গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটেরই মালিকানাধীন।
 
এমন পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাজ্যের প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষের (সিএমএ) কাছে অভিযোগ দায়ের করেছে ফক্সগ্লোভ, ইনডিপেনডেন্ট পাবলিশার্স অ্যালায়েন্স ও মুভমেন্ট ফর অ্যান ওপেন ওয়েব নামের কয়েকটি প্রতিষ্ঠান। কোম্পানিগুলো বলছে, গুগলের এআই সারাংশ নিরপেক্ষ সংবাদের পরিবেশকে হুমকির মুখে ফেলছে।
 
তবে গুগল এসব অভিযোগ নাকচ করেছে। এক বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এ গবেষণা ভুল পদ্ধতি ও পুরনো তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। আমরা প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ক্লিক ওয়েবসাইটে পাঠিয়ে দিচ্ছি। সার্বিকভাবে ট্রাফিক কমে যাওয়ার কোনো বড় ধরনের প্রমাণ পাইনি।’
 
এদিকে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার আরো একটি জরিপে দেখিয়েছে, এআই সারাংশ প্রদর্শিত হলে প্রতি ১০০ সার্চের মধ্যে মাত্র একবার ব্যবহারকারী কোনো লিংকে ক্লিক করেন।
 
ডেস্কটপ সাইটে ৫৬ দশমিক ১ শতাংশ ও মোবাইলে ৪৮ দশমিক ২ শতাংশ কম ক্লিকপ্রতি হার লক্ষ করার কথা জানিয়েছে মেইল অনলাইন।
 
নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ওয়েন মেরেডিথ বলেন, ‘গুগল অন্যদের কনটেন্ট ব্যবহার করে নিজেদের পণ্যে মুনাফা করছে। অথচ তারা মূল কনটেন্টে যেতে ব্যবহারকারীদের নিরুৎসাহিত করছে। এমন অবস্থা চলতে থাকলে বিশ্বব্যাপী মানসম্মত অনলাইন সাংবাদিকতা ধ্বংস হয়ে যাবে।’
 
ফক্সগ্লোভের পরিচালক রোসা কার্লিং বলেন, ‘গুগল শুধু সাংবাদিকদের কাজ ব্যবহার করছে না, বরং সেটি নিজেদের মুনাফার কাজে লাগিয়ে সংবাদমাধ্যমের অস্তিত্ব বিপন্ন করছে।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।