ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

প্রথমবারের মতো চীনে রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৯:৫১:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
প্রথমবারের মতো চীনে রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল ছবি: সংগৃহীত
চীনে প্রথমবারের মতো একটি রিটেইল স্টোর বন্ধ করছে অ্যাপল। দেশটিতে বিক্রি বাড়াতে যেখানে প্রতিষ্ঠানটি নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখানে এমন সিদ্ধান্তকে ‘চাপে পড়ে’ পিছু হটার লক্ষণ হিসেবে দেখছে অনেকে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
 
অ্যাপল জানিয়েছে, দালিয়ান শহরের ঝোংশান ডিসট্রিক্টের পার্কল্যান্ড মলে অবস্থিত স্টোরটি আগামী ৯ আগস্ট বন্ধ করে দেয়া হবে। শপিংমলের পরিবেশ ও পরিস্থিতি পরিবর্তনের কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে টেক জায়ান্টটি।
 
উল্লেখ্য, চীনজুড়ে অ্যাপলের প্রায় ৫৬টি স্টোর রয়েছে, যা বৈশ্বিক ৫৩০টির বেশি আউটলেটের ১০ শতাংশেরও বেশি।
 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সব সময় অনলাইনে এবং বৃহত্তর চীনের ৫০টিরও বেশি অ্যাপল স্টোরে গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে চেষ্টা করি।’
 
অ্যাপল জানিয়েছে, পার্কল্যান্ড মল থেকে অনেক প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নেয়ায় তারাও স্টোরটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
 
প্রতিবেদন বলছে, দালিয়ান শহরে অ্যাপলের দুটি স্টোর রয়েছে। এর মধ্যে একটি বন্ধ করা হচ্ছে। অপরটি অলিম্পিয়া ৬৬ শপিং কমপ্লেক্সে অবস্থিত এবং সেটি খোলা থাকবে। তবে বন্ধ হতে যাওয়া স্টোরের কর্মীদের অন্য স্টোরে কাজের সুযোগ দেয়া হবে।
 
সামগ্রিকভাবে চীনের বাজারে আবার শক্ত অবস্থানে ফেরার চেষ্টা করছে অ্যাপল। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনে অ্যাপলের বিক্রি ২ দশমিক ৩ শতাংশ কমে ১৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। যদিও বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটি ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলার আয় করবে বলে পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা।
 
অ্যাপল আরো জানিয়েছে, টেক জায়ান্টটি ১৬ আগস্ট শেনজেনের একটি বড় শপিংমলে নতুন স্টোর চালু করতে যাচ্ছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে বেইজিং ও সাংহাইয়ে আরো কিছু স্টোর চালুর পরিকল্পনাও রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।