ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৪:০০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৪:১৩:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলল ভারত ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। 
 
একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিক্রীত স্মার্টফোন উৎপাদনে শীর্ষস্থান অর্জন করেছে দেশটি। ট্রাম্পের শুল্কনীতি এড়াতে অ্যাপলের উৎপাদন কার্যক্রমের একটি বড় অংশ ভারতে স্থানান্তর করায় এমন পরিবর্তন ঘটেছে বলে মনে করছেন অনেকে। খবর সিএনএন ও গ্যাজেটস থ্রিসিক্সটি।
 
গবেষণা সংস্থা ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) যুক্তরাষ্ট্রে আমদানি করা স্মার্টফোনের ৪৪ শতাংশ ভারত থেকে এসেছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১৩ শতাংশ। এছাড়া দেশটির বাজারে সরবরাহকৃত ভারতে তৈরি স্মার্টফোনের মোট পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
 
অন্যদিকে যুক্তরাষ্ট্রের আমদানীকৃত স্মার্টফোনের মধ্যে চীনে তৈরি ডিভাইস নেমে এসেছে ২৫ শতাংশে। এটি গত বছরের একই সময়ে ছিল ৬১ শতাংশ। ফলে চীন এখন যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রফতানিতে তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিয়েতনাম।
 
ক্যানালিসের প্রধান বিশ্লেষক সনয়ম চৌরাসিয়ার মতে, ভারতের এ সাফল্যের পেছনে রয়েছে চীন থেকে অ্যাপলের উৎপাদন সরানোর দ্রুত উদ্যোগ। আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্যসংক্রান্ত অনিশ্চয়তার কারণে অ্যাপল ভারতের দিকে ঝুঁকেছে।
 
তিনি বলেন, ‘অ্যাপল এখনো চীনের কারখানাগুলোকে স্মার্টফোন তৈরির জন্য প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করছে।’
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির বাইরে আছে স্মার্টফোন এবং অন্যান্য সেমিকন্ডাক্টরযুক্ত ইলেকট্রনিকস পণ্য। ফলে চীনে তৈরি আইফোনগুলো সর্বোচ্চ শুল্কের আওতায় পড়েনি। তবে অ্যাপলের সিইও টিম কুক মে মাসে জানিয়েছেন, এ;সব পণ্যের ওপর এখনো কমপক্ষে ২০ শতাংশ শুল্ক আরোপিত রয়েছে।
 
ক্যানালিসের মতে, গ্লোবাল জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস এবং মটোরোলাও যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য সব স্মার্টফোন ভারতের কারখানায় তৈরির চেষ্টা করছে। তবে কোম্পানিগুলো স্থানান্তর প্রক্রিয়া ধীরে চলছে।
 
চীনের ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান আগিলিয়ান টেকনোলজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রেনাউদ আনজোরান বলেন, ‘শুধু অ্যাপল বা স্যামসাং নয়, বিশ্বব্যাপী অনেক নির্মাতা এখন স্মার্টফোন উৎপাদন ভারতে স্থানান্তর করছে। দেশটি এখন যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য সবচেয়ে বেশি পণ্য উৎপাদনের সুযোগ পাচ্ছে।’
 
চলতি বছর শুরুতে ট্রাম্প চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশের বড় শুল্ক আরোপের ঘোষণা দেন। এর প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসায় চীন। এরপর মে মাসে দুই দেশ ৯০ দিনের জন্য এ শুল্ক বিবাদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
 
তবে ট্রাম্পের শুল্কনীতিসৃষ্ট অনিশ্চয়তার কারণে অনেক নির্মাতা প্রতিষ্ঠান এরই মধ্যে চীনের বাইরে উৎপাদনের বিকল্প খুঁজতে শুরু করেছে। এর মধ্যে গত কয়েক বছরে ভিয়েতনাম ও ভারতের মতো দ্রুতবর্ধনশীল এশিয়ার দেশগুলো বেশি গুরুত্ব পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।