ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

শেষ টেস্টে আজ মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:২৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:২৫:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
শেষ টেস্টে আজ মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড ছবি সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। ড্র করলেও প্রথম টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফিটা থাকবে স্বাগতিকদের ঘরে। অন্যদিকে, ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় জয় অপরিহার্য টিম ইন্ডিয়ার।

ম্যানচেস্টারে ভারতের নখদন্তহীন বোলিং নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। প্রথমবারের মতো জাসপ্রিত বুমরাহ শত রান দিয়েছেন, শেষ পর্যন্ত ১১২ রানে নিয়েছেন ২ উইকেট। অনেক সাবেক বুমরাহকে সাদা পোশাক থেকে অবসর নেয়ার কথা বলেছেন। তবে অবসর না নিলেও ওভালে তাকে দেখা যাবে না অনেকটা নিশ্চিত। বিশ্রাম দেয়া হচ্ছে এই পেসারকে।


বুমরাহর জায়গায় একাদশে যুক্ত হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেকে মুগ্ধ করতে পারেননি আনসুল কাম্বোজ। তার পরিবর্তে একাদশে জায়গা হতে পারে আকাশ দীপের। শার্দুল ঠাকুরের জায়গায় দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া রিশভ পন্তের পরিবর্তে ধ্রুব জুরেল জায়গা পাচ্ছেন একাদশে।

 
ব্যাটিং লাইনআপটা অনেকটা অপরিবর্তিত থাকছে। কেএল রাহুলের সঙ্গে ওপেনিংয়ে জয়সওয়াল। সাই সুদর্শন, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজাদের ওপর থাকবে ব্যাটিংয়ের দায়িত্ব।

স্বাগতিকরা আগেভাগে ঘোষণা করে দিয়েছে তাদের একাদশ। কাঁধের ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। তার পরিবর্তে ইংল্যান্ডের নেতৃত্ব দিবেন ওলি পোপ। তিনি ছাড়াও আরও তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইংলিশরা। আটকিন্সন, জেমি ওভারটন, জস টাংকে সুযোগ দিয়েছে ইংলিশরা। চার পেসার নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।


 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।