ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইসরাইলি বাহিনীর গুলিতে 'ফিলিস্তিনি পেলে' নামে পরিচিত সাবেক ফুটবলার সুলেমান ওবেইদ নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:২৪:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৬ বার পঠিত
ইসরাইলি বাহিনীর গুলিতে 'ফিলিস্তিনি পেলে' নামে পরিচিত সাবেক ফুটবলার সুলেমান ওবেইদ নিহত ছবি সংগৃহীত

ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেমান আল-ওবেইদ ইসরাইলি দখলদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন। গাজা অঞ্চলের স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার (৬ আগস্ট) তিনি রাফাহ সীমান্তে মানবিক সহায়তার অপেক্ষায় থাকাকালীন গুলিবিদ্ধ হন।

৪১ বছর বয়সী এই খেলোয়াড়কে ‘প্যালেস্টাইনের পেলে’ নামে অভিহিত করা হতো। গাজার কাব শাবাব আল-শাতি ক্লাব থেকে ক্যারিয়ার শুরু করে তিনি পশ্চিম তীরের আল-আমারি ক্লাবেও খেলেছেন। ফিলিস্তিন জাতীয় দলের হয়ে ২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি।

ওবেইদ ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত পেশাদার ফুটবল খেলেছেন এবং গাজায় ২০১৬ ও ২০১৭ সালে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছিলেন।

এই হত্যাকাণ্ড ইসরাইলের চলমান গণহত্যার অংশ বলে প্রতিবেদনগুলো উল্লেখ করেছে, যেখানে শুধু গত মাসেই ৩৯ জন ক্রীড়াবিদ, স্কাউট ও তরুণ নেতাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত ফিলিস্তিনি ক্রীড়া ও যুব সম্প্রদায়ের শহীদের সংখ্যা ৬৬০ ছাড়িয়েছে।

ওবেইদের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফুটবল কিংবদন্তি এরিক ক্যান্টনা। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "আর কতদূর পর্যন্ত আমরা তাদের গণহত্যা চালাতে দেব?" – এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থন জানিয়েছেন।              

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।