ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পাকিস্তানের নাম প্রত্যাহার, এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৩৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৩৯:৪৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
পাকিস্তানের নাম প্রত্যাহার, এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ ছবি সংগৃহীত

আগামী ২৯ আগস্ট ভারতের রাজগির, বিহারে শুরু হচ্ছে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৬ সালের পুরুষদের হকি বিশ্বকাপে (নেদারল্যান্ডস ও বেলজিয়াম) খেলার যোগ্যতা অর্জনের অন্যতম সুযোগ এই প্রতিযোগিতা। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আয়োজকরা তাদের পরিবর্তে বাংলাদেশ হকি দলকে আমন্ত্রণ জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তান দলের ভিসা মঞ্জুরে কোনো বাধা ছিল না। জুলাই মাসের শেষ দিকে পাকিস্তান ভিসার জন্য আবেদনও করেছিল। কিন্তু পাকিস্তান সরকার নির্দেশ দেয়, তাদের স্পষ্ট অনুমোদন ছাড়া কোনো আন্তর্জাতিক আমন্ত্রণ গ্রহণ করা যাবে না। ফলে পাকিস্তান হকি ফেডারেশন বুধবার এশিয়ান হকি ফেডারেশনকে চিঠি দিয়ে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানায়।

এই সিদ্ধান্তের ফলে নভেম্বরে চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিতব্য জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, পাকিস্তানের সর্বশেষ ভারত সফর ছিল ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

পাকিস্তানের এই পদক্ষেপে বিশেষজ্ঞরা অবাক হননি। এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটে। এর পর ভারতের ‘অপারেশন সিন্ধুর’ অভিযানে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটি ও রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়, যা দ্বিপাক্ষিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।