ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড

ডিএমপির সব থানায় ঘরে বসেই অনলাইন জিডি সেবা চালু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:৩৩:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
ডিএমপির সব থানায় ঘরে বসেই অনলাইন জিডি সেবা চালু
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন ৫০টি থানায় ঘরে বসেই সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করার সুযোগ চালু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, নাগরিকদের দ্রুত ও সহজে পুলিশি সেবা দেওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 
এর আগে অনলাইনে কেবল হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। নতুন এই ব্যবস্থায় এখন যেকোনো বিষয়ে জিডি করতে পারবেন নাগরিকরা। এজন্য গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে বা ওয়েবসাইট gd.police.gov.bd-এ গিয়ে নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধন করলে পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
 
নিবন্ধনের পর ব্যবহারকারী পোর্টালে লগ ইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জিডি জমা দিতে পারবেন। হারানো জিনিস বা ঘটনার বিবরণ, সময়, স্থান এবং প্রয়োজনে ছবি বা নথি সংযুক্ত করার সুযোগও থাকবে। আবেদন জমা দেওয়ার পর এর অগ্রগতি অনলাইনে দেখা যাবে এবং প্রয়োজনে তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যাবে।
 
ডিএমপি জানিয়েছে, অনলাইন জিডি করতে কোনো ফি লাগে না এবং নাগরিকদের সঠিক ও স্পষ্ট তথ্য প্রদান অত্যন্ত জরুরি, যাতে তদন্ত কার্যক্রম সহজ হয়। এ উদ্যোগের মাধ্যমে ঘরে বসেই আইনশৃঙ্খলা বিষয়ক সেবা নাগরিকদের কাছে আরও দ্রুত পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।