ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

কম্পিউটার সমিতির নতুন সভাপতি জহিরুল, মহাসচিব মনিরুল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:২৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০১:২৮:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
কম্পিউটার সমিতির নতুন সভাপতি জহিরুল, মহাসচিব মনিরুল
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আজ সোমবার ২৩ জুন গঠিত হয়েছে। নতুন কার্যনির্বাহী কমিটিতে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতি এবং কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হয়েছেন।
 
এছাড়াও সহ-সভাপতি পদে মো. ওয়াহিদুল হাসান দিপু (স্বত্বাধিকারী, ল্যান্ডমার্ক কম্পিউটার্স), যুগ্ম-মহাসচিব পদে মো. আহসানুল ইসলাম (স্বত্বাধিকারী, পিসি গার্ডেন) ও কোষাধ্যক্ষ পদে আবুল হাসান (স্বত্বাধিকারী, এইচ এম কম্পিউটারর্স) দায়িত্ব পেয়েছেন। পরিচালক পদে দায়িত্ব পালন করবেন মো. নজরুল ইসলাম হাজারী (স্বত্বাধিকারী, ওয়েলকিন কম্পিউটার্স) ও মো. ইকবাল হোসাইন (স্বত্বাধিকারী, জ্যাজি) ।
 
উল্লেখ্য, গত ২১ জুন ২০২৫ শনিবার বর্ণিত ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। নির্বাচনী তফসিল অনুসারে, ২২ জুন ২০২৫ পদবন্টনের নির্বাচনের জন্য পরিচালকগণ মনোনয়নপত্র দাখিল করেন। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড ২৩ জুন ২০২৫ বিসিএস কার্যনির্বাহী কমিটিতে পদবন্টনের ফলাফল ঘোষণা করেন।
 
বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ রায়হান কবির এবং নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সন্দ্বীপ কুমার সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করেন।
 
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাহিদ আফরোজ বিসিএস এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিগগিরই তিনি নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।