ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বিএসসিপিএলসি নিশ্চিত: দেশের ব্যান্ডউইডথে কোনো ঘাটতি নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:১১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:১১:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
বিএসসিপিএলসি নিশ্চিত: দেশের ব্যান্ডউইডথে কোনো ঘাটতি নেই ছবি: সংগৃহীত
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দেশের আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে সম্পূর্ণ সক্ষমতা বজায় রেখেছে এবং বর্তমানে বা ভবিষ্যতে কোনো ঘাটতির আশঙ্কা নেই। প্রতিষ্ঠানটি SEA-ME-WE-4 ও SEA-ME-WE-5 ক্যাবল সিস্টেমের মাধ্যমে ৭,২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সফলভাবে পরিচালনা করছে এবং SEA-ME-WE-6 প্রকল্পের মাধ্যমে সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএসসিপিএলসি দীর্ঘদিন ধরে দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান সরকারি সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে। দক্ষতা, সুনাম এবং ধারাবাহিক মুনাফার ধারায় প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল কানেক্টিভিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 
বর্তমানে প্রতিষ্ঠানটি দুটি Trusted Submarine Cable System — SEA-ME-WE-4 এবং SEA-ME-WE-5 — পরিচালনা করছে। এ দুটি ক্যাবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭,২০০ জিবিপিএস, যার মধ্যে ৪,২০০ জিবিপিএস ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে এবং ৩,০০০ জিবিপিএস অতিরিক্ত ব্যান্ডউইডথ প্রয়োজনে সরবরাহের জন্য উপলব্ধ। প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে এই সক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব।
 
ভবিষ্যৎ চাহিদা পূরণের জন্য বিএসসিপিএলসি তৃতীয় Trusted ক্যাবল SEA-ME-WE-6 প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২৬ সালের শেষ নাগাদ এটি চালু হলে, কক্সবাজার–সিঙ্গাপুর ও কক্সবাজার–মুম্বাই–ফ্রান্স সংযোগের মাধ্যমে প্রায় ৩০,০০০ জিবিপিএস (৩০ টেরাবিট) ব্যান্ডউইডথ সরবরাহ সম্ভব হবে।
 
সম্প্রতি কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে, যা “ব্যান্ডউইডথ ঘাটতি” নিয়ে ভুল ধারণা সৃষ্টি করছে। বাস্তবতা হলো, দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ চাহিদা পূরণে বিএসসিপিএলসি সম্পূর্ণ প্রস্তুত। দেশের সাইবার নিরাপত্তা ও স্থিতিশীল প্রযুক্তি খাত রক্ষার্থে “Untrusted Submarine Cable System” সংযোগ এড়িয়ে Trusted ক্যাবলের উপর গুরুত্ব দিতে প্রতিষ্ঠানটি আহ্বান জানাচ্ছে।
 
বর্তমানে প্রায় ৩,০০০ জিবিপিএস (৩ টেরাবিট) ব্যান্ডউইডথ অব্যবহৃত অবস্থায় রয়েছে এবং প্রতিষ্ঠানটি দ্রুত, গ্রাহক-বান্ধব সেবা প্রদান করছে। বিএসসিপিএলসি সমস্ত অপারেটর ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে বিভ্রান্তিকর তথ্যের প্রতি প্রভাবিত না হয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য SEA-ME-WE-4 ও 5 ক্যাবল ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।