ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

​টি-টোয়েন্টি বিশ্বকাপ: এবার বাংলাদেশি সাংবাদিকদের একযোগে ফিরিয়ে দিল আইসিসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০২:২৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০২:২৬:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২২ বার পঠিত
​টি-টোয়েন্টি বিশ্বকাপ: এবার বাংলাদেশি সাংবাদিকদের একযোগে ফিরিয়ে দিল আইসিসি ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের অনুপস্থিতির পর এবার যুক্ত হলো সংবাদমাধ্যমকর্মীদের নামও। এবারের আসর কাভার করার জন্য আবেদন করা সকল বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বা অনুমতি বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার সন্ধ্যায় এক ই-মেইল বার্তার মাধ্যমে আবেদনকারী সাংবাদিকদের এই নেতিবাচক সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। ফলে প্রথমবারের মতো কোনো ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল এবং সংবাদকর্মী—উভয়পক্ষের কোনো প্রতিনিধিত্বই থাকছে না।

 

​দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ১৩টি আইসিসি ইভেন্ট কাভার করা প্রবীণ ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী এই ঘটনাকে ‘নজিরবিহীন’ ও ‘উদ্বেগজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন। সংশ্লিষ্টদের মতে, অতীতে বাংলাদেশ দল কোনো আসরে কোয়ালিফাই করতে না পারলেও সাংবাদিকদের উপস্থিতিতে কখনো বাধা আসেনি। এনটিভির ক্রীড়া সম্পাদক বর্ষণ কবীর বিস্ময় প্রকাশ করে জানান, নিরাপত্তার অজুহাত থাকলেও অন্তত সহ-আয়োজক শ্রীলঙ্কায় সাংবাদিকদের কাজ করার সুযোগ দেওয়া যেত। এই সিদ্ধান্তকে একতরফা এবং হতাশাজনক বলে মনে করছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা।

 

​ক্রিকেটভিত্তিক পোর্টাল ‘ক্রিকেট ৯৭’-এর সম্পাদক শিহাব আহসান খান মনে করেন, বাংলাদেশি সাংবাদিকদের অনুমোদন না দেওয়ার অর্থ হলো দেশ থেকে যাওয়া ব্যক্তিদের প্রতি বৈশ্বিক কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি কাজ করছে। এদিকে আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলেও সমালোচনা শুরু হয়েছে। পাকিস্তানি সাংবাদিক শাকির আব্বাসিও সামাজিক যোগাযোগমাধ্যমে আইসিসির এই অবস্থানকে ‘অন্যায়’ বলে অভিহিত করেছেন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আইসিসির মিডিয়া বিভাগ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।