ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ট্রাম্পের চোখে সর্বকালের সেরা ফুটবলার হলেন পেলে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৮:৩৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৮:৩৩:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ট্রাম্পের চোখে সর্বকালের সেরা ফুটবলার হলেন পেলে ছবি সংগৃহিত

ফুটবল দুনিয়ায় তর্কের বড় বিষয় কে সেরা, লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? গ্যালারি থেকে চায়ের দোকান, আলোচনার ঝড় সর্বত্র। তবে এই বিতর্কে একেবারেই আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

 

তার চোখে ‘সর্বকালের সেরা ফুটবলার’ বা ‘গোট’  হলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।

 

গতকাল মেটলাইফ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে এসে ট্রাম্প বলেন, পেলের খেলায় মুগ্ধ হয়েছিলেন তরুণ বয়সেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি যখন তরুণ ছিলাম, তখন কসমোস ক্লাব পেলেকে নিয়ে এসেছিল। পুরো স্টেডিয়াম ছিল উপচে পড়া। আমি আসতে চাইনি, তবুও এলাম, কারণ পেলের খেলা দেখতে। সে অসাধারণ এক খেলোয়াড় ছিল।'

 

পেলেকে তিনি তুলনা করেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বেসবল খেলোয়াড় বেব রুথের সঙ্গে।

 

উল্লেখ্য, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিউইয়র্ক কসমোসের হয়ে খেলেছিলেন পেলে। এ সময় তিনি ৬৪ ম্যাচে করেছেন ৩৭ গোল। ২০২২ সালে মৃত্যুবরণ করেন তিনবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান তারকা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।