ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইতিহাস গড়ল বিটকয়েন, মূল্য ছুঁল ১ লাখ ২২ হাজার ডলার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
ইতিহাস গড়ল বিটকয়েন, মূল্য ছুঁল ১ লাখ ২২ হাজার ডলার ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন নতুন রেকর্ড গড়েছে। ১৪ জুলাই সকালে এশিয়ার বাজারে এর দাম ছুঁয়েছে ১ লাখ ২২ হাজার ৮৯০ ডলার—ক্রিপ্টো ইতিহাসের সর্বোচ্চ মূল্য। বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ।
 

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো নীতিমালার অগ্রগতি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন এই ঊর্ধ্বগতির মূল চালিকাশক্তি। সম্প্রতি মার্কিন কংগ্রেসে ‘জিনিয়াস অ্যাক্ট’, ‘ক্ল্যারিটি অ্যাক্ট’ এবং ‘অ্যান্টি-সিবিডিসি সার্ভেইলেন্স অ্যাক্ট’ নিয়ে আলোচনা শুরু হয়েছে—যা ডিজিটাল অ্যাসেট খাতে পূর্ণাঙ্গ আইনগত কাঠামো গঠনের পথ তৈরি করছে।
 

আইজি মার্কেটস বিশ্লেষক টনি সাইকামোর মতে, “প্রাতিষ্ঠানিক চাহিদা, ভবিষ্যৎ লাভের প্রত্যাশা এবং ট্রাম্পের সমর্থন—সব মিলিয়ে বিটকয়েন এখন এক ইতিবাচক ঝড়ের মাঝে।” তিনি আরও বলেন, "১ লাখ ২৫ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করাও এখন সময়ের অপেক্ষা মাত্র।"
 

বিটকয়েনের এই উত্থানের প্রভাব পড়েছে গোটা ক্রিপ্টো বাজারে। ইথার, রিপল, সোলানা প্রভৃতি টোকেনের দাম গড়ে ২–৩ শতাংশ বেড়েছে। বিশ্বব্যাপী ক্রিপ্টো বাজারমূল্য দাঁড়িয়েছে ৩.৭৮ ট্রিলিয়ন ডলারে। হংকংয়ের বাজারেও স্পট বিটকয়েন ও ইথার ইটিএফগুলোর মূল্য পৌঁছেছে নতুন উচ্চতায়।
 

বিশ্লেষকদের মতে, এই সপ্তাহকে ইতিমধ্যে ডাকা হচ্ছে "ক্রিপ্টো সপ্তাহ" নামে। সব মিলিয়ে, বিশ্ব যেন এগিয়ে যাচ্ছে নতুন এক ডিজিটাল অর্থনৈতিক যুগের দিকে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।