ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

৭০০ কোটি টাকার বিনিময়ে নিজেদের একাডেমির খেলোয়াড়কে ফিরিয়ে আনলো রিয়াল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১২:১০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১২:১০:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
৭০০ কোটি টাকার বিনিময়ে  নিজেদের একাডেমির খেলোয়াড়কে ফিরিয়ে আনলো রিয়াল ছবি: সংগ্রহীত

রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগে আরও শক্তি আনতে দলে ভিড়িয়েছে ২২ বছর বয়সী লেফটব্যাক আলভারো কারেরাসকে। ডিন হুইসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের পর এই তরুণ স্প্যানিয়ার্ডকে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে আনতে রিয়াল  ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৭০৭ কোটি টাকা) পরিশোধ করেছে।
 

দলবদলের শুরু থেকেই কারেরাসকে ঘিরে গুঞ্জন ছিল। মার্সেলোর বিদায়ের পর রিয়াল মাদ্রিদ লেফটব্যাক পজিশনে স্থায়ী সমাধান খুঁজছিল। ফারল্যান্ড মেন্ডি ও ফ্রান গার্সিয়া প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায়, ক্লাবের নজর পড়ে এক সময় তাদেরই একাডেমিতে খেলা কারেরাসের দিকে। তাই এই ট্রান্সফারকে অনেকেই “ঘরে ফেরা” বলেই অভিহিত করছেন।

 

কারেরাস রিয়ালের সঙ্গে ছয় বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন, যার মেয়াদ ২০৩১ সালের জুন পর্যন্ত। গ্যালিসিয়ার ফেরোলে জন্ম নেয়া এই ফুটবলার ২০০৭ সালে রেসিং দে ফেরোলের একাডেমিতে যোগ দেন, যেখানে তিনি ফরোয়ার্ড হিসেবে খেলতেন। এক মৌসুমে ১০০ গোল করে নজর কাড়েন এবং ২০১২ সালে দেপোর্তিভো লা করুনার একাডেমিতে যোগ দিয়ে লেফটব্যাক হিসেবে নতুন যাত্রা শুরু  করেন।

 

এই চুক্তির মাধ্যমে রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগে নতুন প্রাণ সঞ্চার করতে চায়, বিশেষ করে কোচ জাবি আলোনসোর অধীনে নতুন মৌসুমে বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।