ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

কোয়াবের কার্যক্রম ফের চালু করার লক্ষ্যে বিশেষ সভা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:৫৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:৫৭:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
কোয়াবের কার্যক্রম ফের চালু করার লক্ষ্যে বিশেষ সভা ছবি সংগৃহীত

সাবেক ও বর্তমান ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কাজ করে আসা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আজ (১৫ জুলাই) মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমিতে একটি সভা করেছে। প্রায় ৪০ জন ক্রিকেটার অংশগ্রহণ করেন এ সভায়, যেখানে কোয়াবের নির্বাচন ও ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
 

সভা শেষে বাংলাদেশের এক সিনিয়র ক্রিকেটার বলেন, কোয়াবের কার্যক্রম বর্তমানে কম গতিতে চলছে, তাই সেটিকে পুনরায় সক্রিয় করতে আলোচনা হয়েছে যাতে ক্রিকেটারদের পাশে থেকে তাদের দাবি-দাওয়া সুরক্ষা করা যায়। তিনি আরও জানান, আগামীতে একটি নির্বাচিত কমিটি গঠন করা হবে এবং এর ভোট অনুষ্ঠিত হবে ঢাকায়, যেখানে ক্রিকেটাররা কেন্দ্রীভূত থাকবেন। তবে এখনও নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি এবং প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।
 

গত ২৩ মার্চ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে একটি জরুরি সভায় কোয়াবের পুরানো কমিটি স্থগিত করে নতুন করে ৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এর পাশাপাশি আটটি বিভাগ থেকে ৮ জন ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নির্বাচিত কমিটি ভবিষ্যতে কোয়াবের কার্যক্রম পরিচালনা করবে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।