ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

যুক্তরাষ্ট্রের চেয়ে ৪০ লাখ গুণ দ্রুতগতির ইন্টারনেট উদ্ভাবন করল জাপান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৫:১২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৫:১২:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রের চেয়ে ৪০ লাখ গুণ দ্রুতগতির ইন্টারনেট উদ্ভাবন করল জাপান ছবি: সংগৃহীত
বিশ্বের দ্রুততম ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছে জাপান। দেশটির জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট (এনআইসিটি) জানায়, তারা পরীক্ষামূলকভাবে প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট গতির ইন্টারনেট সংযোগ চালাতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, এক পেটাবিট সমান ১ হাজার টেরাবিট।
 
এনআইসিটির পরীক্ষায় প্রমাণিত হয়েছে, এই গতির ইন্টারনেটের মাধ্যমে মাত্র এক সেকেন্ডেই সম্পূর্ণ নেটফ্লিক্স লাইব্রেরি অথবা ইংরেজি উইকিপিডিয়া ১০ হাজার বার ডাউনলোড করা সম্ভব। প্রযুক্তিবিদরা একে ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ হিসেবে অভিহিত করছেন।
 
এই বিপ্লবী প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে মাত্র ০.১২৫ মিলিমিটার ব্যাসের একটি বিশেষ অপটিক ফাইবার কেবল, যাতে রয়েছে ১৯টি কোর। কেবলের ডিজাইন করেছে জাপানের সুমিতোমো ইলেকট্রিক এবং ট্রান্সমিশন সিস্টেম তৈরি করেছে এনআইসিটি। এই প্রকল্পে ইউরোপের কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানও অংশ নেয়।
 
তথ্য প্রেরণের জন্য ৮৬.১ কিলোমিটার দৈর্ঘ্যের একটি লুপিং সার্কিট তৈরি করা হয়, যার মাধ্যমে ২১ বার তথ্য ঘুরিয়ে প্রায় ১ হাজার ৮০৮ কিলোমিটার দূরত্বে ১৮০টি আলাদা ডেটা স্ট্রিম পাঠানো হয়েছে। ফলে গড়ে প্রতি কিলোমিটারে ডেটা স্থানান্তরের গতি দাঁড়িয়েছে ১.৮৬ এক্সাবিট, যা এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ গতি।
 
বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে ৮কে ভিডিও স্ট্রিমিং, ভার্চুয়াল রিয়ালিটি এবং বৃহৎ ডেটা বিশ্লেষণের মতো উন্নত কাজকে আরও সহজ ও দ্রুত করে তুলবে। যেহেতু নতুন কেবলটি প্রচলিত অপটিক কেবলের মতোই, তাই বিদ্যমান অবকাঠামো ব্যবহার করেই এর বাস্তবায়ন সম্ভব এবং বাণিজ্যিক ব্যবহার শুরু হতে খুব বেশি সময় লাগবে না।
 
গতি পরিমাপের তুলনায় দেখা গেছে, জাপানের এই ইন্টারনেট ভারতের গড় ৬৩.৫৫ মেগাবিট-প্রতি-সেকেন্ড গতির চেয়ে প্রায় ১ কোটি ৬০ লাখ গুণ দ্রুত এবং যুক্তরাষ্ট্রের গড় গতির চেয়ে প্রায় ৩৫ লাখ গুণ বেশি।
 
বিশেষজ্ঞদের মতে, এটি শুধু উচ্চগতির ইন্টারনেট নয়, বরং ভবিষ্যতের স্মার্ট সোসাইটির ভিত্তি হিসেবে কাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।