ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বেইজিংয়ের কড়াকড়িতে ভেস্তে গেল মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি! চীনা এআই স্টার্টআপ ‘ম্যানুস’ থেকে সরছে মেটা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১২:৫০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৪:১০:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
বেইজিংয়ের কড়াকড়িতে ভেস্তে গেল মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি! চীনা এআই স্টার্টআপ ‘ম্যানুস’ থেকে সরছে মেটা ছবি: সংগৃহীত
চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস কেনার ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা। প্রতিষ্ঠান দুটির মধ্যে কার্যক্রম আলাদা করার কাজ শুরু করেছে মেটা। বন্ধ করা হয়েছে তথ্য আদান–প্রদানও।

প্রযুক্তি নিরাপত্তার কারণ দেখিয়ে প্রায় দুই মাস আগে বেইজিং ম্যানুস বিক্রির নির্দেশ দিয়েছিল। এর পরই মেটা প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থায় প্রবেশ বন্ধ করে দেয়। এখন দুই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া চলছে।

খবর অনুযায়ী, ম্যানুসের সহপ্রতিষ্ঠাতারা প্রতিষ্ঠানটি আবার নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের আলোচনা করছেন। এতে চীনা অংশীদারিত্বের মাধ্যমে নতুন কাঠামো তৈরি হতে পারে। ভবিষ্যতে হংকংয়ের বাজারে তালিকাভুক্তির পরিকল্পনাও থাকতে পারে।

চীনের এ সিদ্ধান্ত দেখাচ্ছে, কৌশলগত প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ বাড়াতে বেইজিং আরও কঠোর হচ্ছে। শুধু ম্যানুস নয়, দেশটির অন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর বিদেশি বিনিয়োগ গ্রহণেও সরকারি অনুমোদনের বিষয়টি সামনে এসেছে।

এদিকে মেটার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ম্যানুস নতুন সুবিধা চালু করছে। বিভিন্ন অনলাইন সেবা ও ব্যবসায়িক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার কাজ চলছে। ২০২৫ সালে ম্যানুসের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রদর্শনী ব্যাপক আলোচনায় আসে। পরে মেটা প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার ঘোষণা দেয়।

তবে চীনা সংশ্লিষ্টতা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন-দুই দেশেই প্রতিষ্ঠানটি নিয়ে প্রশ্ন ওঠে। মেটা ও ম্যানুস এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।