ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

সাফ অনূর্ধ্ব-১৭: একই গ্রুপে ভারত-পাকিস্তান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:৩৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:৪০:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
সাফ অনূর্ধ্ব-১৭: একই গ্রুপে ভারত-পাকিস্তান ছবিঃ সংগৃহীত

দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক টানাপোড়েন দীর্ঘদিনের, আর খেলাধুলায় তাদের মুখোমুখি হওয়া মানেই বাড়তি উত্তেজনা। সেই প্রতীক্ষিত লড়াই এবার ফিরছে জুনিয়র ফুটবলের মঞ্চে—সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। 

আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ। গতকাল অনুষ্ঠিত ড্র অনুযায়ী, ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ।

বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপাল।

ড্রয়ের ভিত্তি ছিল ২০২৪ সালের আসরের পারফরম্যান্স। প্রথম পটে ছিল ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ও পাকিস্তান ছিল দ্বিতীয় পটে। প্রথমে বাংলাদেশের নাম উঠলে তারা পড়ে ‘এ’ গ্রুপে, ফলে পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে চলে যায় ভারতের সঙ্গে ‘বি’ গ্রুপে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালে খেলার সুযোগ। ‘এ’ গ্রুপে ম্যাচ হবে তিনটি, আর ‘বি’ গ্রুপে মোট ছয়টি, কারণ সেখানে চারটি দল। দুই গ্রুপে থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলে মোট চারটি দল সেমিফাইনাল খেলবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।